1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

সালমান খানের নামে ভয়াবহ প্রতারণা

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১০.৫৬ এএম
  • ২২৯ Time View

ভয়াবহ প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। সোস্যাল মিডিয়ায় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

সোমবার ( ১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান এ বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে সালমান জানান, তার নাম ব্যবহার করে একটি চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। অসাধু কাজের সঙ্গেও জড়িত হতে পারে সেই চক্রটি। চক্রটি মূলত সালমান খান ও তার প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে নতুন সিনেমার জন্য শিল্পী নির্বাচনের কাজ চালাচ্ছে।

এ বিষয়ে সালমান তার বিবৃতিতে বলেছেন, আমি পরিষ্কারভাবে জানাচ্ছি যে, এই মুহূর্তে সালমান খান অথবা সালমান খান ফিল্মস কোনো সিনেমার জন্য কাস্টিং ( শিল্পী বাছাই) করছে না।

বিবৃতিতে সালমান আরও বলেন, আমাদের নতুন সিনেমার জন্য আমরা কোনো কাস্টিং এজেন্টও নিয়োগ দেইনি। তাই দয়া করে, এমন বিষয়ে কোনো ইমেইল বা মেসেজ পেলে তা বিশ্বাস করবেন না। যদি কোনো চক্র আমার নজরে আসে যে তারা মিস্টার খান অথবা এসকেএফ ( সালমান খান ফিল্মস) এর নাম অনৈতিক ব্যবহার করছে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই মুহূর্তে ‘বিগ বস ওটিটি’ এবং ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। অন্য কোনো সিনেমায় এই মুহূর্তে কাজ করছেন না এ অভিনেতা। তার প্রযোজনা সংস্থা থেকেও নতুন কোনো সিনেমা তৈরির ঘোষণা দেননি তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com