1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

গ্রোসারি পিকআপ সুবিধা চালু করলো ফুডপ্যান্ডা

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১০.৫৪ এএম
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক: স্টোর থেকেই গ্রাহকদের জন্য সরাসরি গ্রোসারি পিকআপ করার সুবিধা চালু করলো শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

সোমবার (১৭ জুলাই) থেকে এ সুবিধা চালু হয়েছে। এখন শুধুমাত্র গুলশান-২ এ অবস্থিত ফুডপ্যান্ডার নিজস্ব গ্রোসারি ডার্কস্টোর প্যান্ডামার্ট থেকে গ্রাহকরা গ্রোসারি পিকআপ করার সুযোগ পাচ্ছেন। এ সুবিধা ব্যবহারের জন্য গ্রাহককে ডেলিভারি চার্জ দিতে হবে না।

এর আগে রেস্তোরাঁ থেকেও সরাসরি খাবার নেওয়ার জন্য পিকআপ সুবিধা চালু করেছিল ফুডপ্যান্ডা। এরই ধারাবাহিকতায় এবার গ্রাহকদের সুবিধার্থে প্যান্ডামার্ট ডার্কস্টোর থেকে গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্যও পিকআপ সুবিধা আনল প্রতিষ্ঠানটি। এর ফলে গ্রাহকরা ফুডপ্যান্ডার মাধ্যমে অনলাইন এবং অফলাইনে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

শহরের ব্যস্ত গ্রাহকদের জন্য পিকআপ সুবিধাটি আকর্ষণীয় হতে পারে। এ সুবিধার ফলে গ্রাহকরা প্যান্ডামার্ট ডার্কস্টোর থেকে তার অর্ডার করা গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পিকআপ করতে পারবেন। সহজেই গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পিকআপ করতে পারায় গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিমার্টের ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “গ্রাহকদের সুবিধাজনক উপায়ে গুণগত মান নিশ্চিত করে তাদের কেনাকাটার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আমরা নিবেদিতভাবে কাজ করছি। এখন পিকআপ সুবিধাটি গ্রাহকের জন্য সশরীরে গিয়ে পণ্য কেনার পরিপূরক উপায় হতে পারে। এর ফলে গ্রাহকদের অর্ডার নেওয়ার ক্ষেত্রে যেমন ডেলিভারি চার্জ দিতে হবে না তেমনি পিকআপের জন্য তারা বিশেষ ধরনের ছাড়ও উপভোগ করতে পারবেন। পাশাপাশি গ্রাহকদের জীবনযাপন এবং পছন্দের সাথে সামঞ্জস্য রেখে কেনাকাটার জন্য পিকআপ একটি বিকল্প উপায় হতে পারে। বাংলাদেশের গ্রাহকদের গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারায় আমরা উচ্ছ¡সিত।”

ফুডপ্যান্ডার গ্রোসারি পিকআপ সুবিধাটি এখন হংকং, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে চালু রয়েছে। এছাড়া খুব শিগগিরই পাকিস্তানেও সুবিধাটি চালু হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com