1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

জনপ্রিয়তায় ধূমকেতু প্রোডাকশনের জোভান- ফারিনের ‘লাভ ইউ হেট ইউ’

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৪.৪১ পিএম
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চলচ্চিত্র নির্মাণের সংখ্যা যখন কমে যাচ্ছে, প্রয়োজনা প্রতিষ্ঠানগুলোও একে একে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই নিয়মিত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধূমকেতু প্রোডাকশন’।

এইবারের ঈদে ‘লাভ ইউ হেট ইউ’ নামে নতুন নাটকের মাধ্যমে দেশের শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করল ‘ধূমকেতু প্রোডাকশন’। যা ইত্যেমধ্যে বেশ সাড়া ফেলেছে। অল্প দিনেই ইউটিউবে নাটকটি ৪ মিলিয়ন ভিউ হয়েছে। যেখানে অভিনয় করেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিন।

ধূমকেতু প্রোডাকশনের কর্ণদ্বার মো. রাফাত রহমান বলেন, ‘আমরা এরইমধ্যে নাটক নির্মাণের মধ্য দিয়ে ধুমকেতু প্রোডাকশন যাত্রা শুরু করেছি। আমরা এখান থেকে তরুণ নাট্যনির্মাতা, সম্ভাবনাময় তরুণ শিল্পীদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সুবিধা তৈরি করে দিবো। নাটক নির্মাণের বিষয়টি যেখানে শুধুমাত্র মেধাতেই সীমাবদ্ধ নয়, এখানে অর্থনৈতিক ক্রিয়া প্রক্রিয়ারও যোগসূত্র রয়েছে। আমরা ভালো কাজের জন্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবীদের কাজের সুযোগ করে দিবো’।

তিনি আরও বলেন, ‘নাটক নির্মাণের ক্ষেত্রে ধূমকেতু প্রোডাকশন যে কোনো নাট্যকার, নির্মাতা, নতুন কুশিলব ও কলাকৌশলীদের শিল্পমানকে অধিক গুরুত্ব ও শ্রদ্ধার চোখে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে বাংলা চলচ্চিত্রও প্রযোজনা করা হবে’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com