1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১২.৫৯ পিএম
  • ৩৪১ Time View

রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়েছেন তারা। এতে দুই ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কয়েক’শ অস্থায়ী শ্রমিক রেললাইনে অবস্থান নেন। এতে কাওরানবাজারে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন।

আন্দোলনরত শ্রমিকরা বলছেন, জনবল সংকটের রেলে ট্রেনের চাকা সচল রাখতে বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয়া হয়। যারা ইতোমধ্যে ১২/১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। কথা ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ হন তারা।

শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না তারা। আউটসোর্সিং বাতিলের দাবিতে এর আগেও অনেক কর্মসূচি পালন করেছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল ১০টার পর কমলাপুর থেকে কোনো ট্রেন ছাড়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com