1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ডুয়েল কারেন্সি কার্ড চালু করবে বাংলাদেশ ও ভারত

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ২২৭ Time View

টাকা ও রুপিতে লেনদেন নিশ্চিতে চলতি বছরই বাংলাদেশ ও ভারত ডুয়েল কারেন্সি কার্ড চালু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

ভারতের সাথে আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে রুপিতে লেনদেন শুরু হলো আজ (১১ জুলাই)। বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।

বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের অন্যতম বড় অংশীদার ভারত। দেশটি থেকে বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ঢাকা। বিপরীতে রপ্তানি হয় ২ বিলিয়ন ডলারের মতো। এতোদিন এর পুরোটাই ডলারে লেনদেন সম্পন্ন হলেও এখন থেকে রপ্তানির সমপরিমাণ পণ্য আমদানি করা যাবে রুপিতে। আজ থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

শুরুতে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক সোনালী এবং বেসরকারি ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলতে পারবেন ব্যবসায়ীরা। এ জন্য ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকের সাথে কাজ করবে ব্যাংক দু’টি। রুপিতে ঋণপত্র খোলা এবং তা নিষ্পত্তির ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংকও।

এ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আন্তঃবাণিজ্যে টাকা-রুপি লেনদেনের ফলে বিদেশি মুদ্রার রিজার্ভে চাপ কিছুটা কমবে। লেনদেনের খরচ কমে আসবে। অন্যান্য ক্ষেত্রে লেনদেন নিশ্চিতে ভারত ও বাংলাদেশ কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, কোভিডের পর থেকে, রিজার্ভের ওপর অতি নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরে বিকল্প খুঁজছিল বাংলাদেশ। নতুন উদ্যোগের ফলে আমদানিকারকরা রুপিতে ব্যাংকে এলসি খুলতে পারবেন। টাকা-রুপি লেনদেনের ফলে পেমেন্ট নির্ঝঞ্ঝাট হবে। ফলে, দেশীয় রফতানিকারকরা ভারতে আরও বেশি পণ্য পাঠাতে উৎসাহী হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com