1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ঢাকা-১৭ আসন আ. লীগ প্রার্থী আরাফাতকে ডেমোক্রেটিক পার্টির সমর্থন

  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৬.০৫ পিএম
  • ২৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতকে সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ। বিল্লাহ বলেন,‘‘ মোহাম্মদ এ. আরাফাত দেশের বুদ্ধিজীবী সমাজের মানুষ এবং সুশীল সমাজের প্রশংসনীয় ব্যক্তিত্ব। মানুষের সেবা করার মন ও যোগ্যতা তার রয়েছে। আমরা তাকে সমর্থন জানাচ্ছি।’’

সোমবার (১০ জুলাই) এক বিবৃতিতে ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ এ. আরাফাতকে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদের জন্য প্রার্থী দেওয়ায় আমরা আশাবাদী ও উৎফুল্ল। এ আসনে জনগণকে সঙ্গে নিয়ে মোহাম্মদ এ. আরাফাতকে নির্বাচিত করার জন্য ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীরা তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। ২০১৬ সালের ১লা জুন আইএস-সংশ্লিষ্ট জঙ্গীরা গুলশানের হলি আর্টিজানে বিদেশিদের হত্যা করে এবং এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিহত হন। গুলশানের এরকম নির্মম ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, সে জন্য দরকার মোহাম্মদ এ. আরাফাতের মত অধুনিক চিন্তার নেতৃত্ব। গুলশানের ভোটারদের আমরা বলতে চাই আওয়ামী লীগের বিজয় মানে গণতন্ত্রের বিজয়, আওয়ামী লীগের বিজয় অর্থ স্বাধীনতার চেতনার বিজয়। নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের বিজয় মানে উন্নয়নের বিজয়, জঙ্গিবাদ, সন্ত্রাস ও  নৈরাজ্যের পরাজয় এবং দুর্নীতির পরাজয়।

ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ গুলশানে তার দলের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জোড়ালো প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com