ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির (৩১ ডিসেম্বর ২০২২) সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবৃতি ও অন্যান্য প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।