1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ঈদ উপলক্ষ্যে ৪ দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৮.১৪ পিএম
  • ৩০৭ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকার দুই সি‌টি ও চট্টগ্রাম সি‌টি কর্পোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব শাখার ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা করতে বলা হয়েছে। কোরবা‌নির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জা‌রি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে রোববার ও সোমবার (২৫ ও ২৬ জুন) স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার করতে বলা হয়েছে। এর পরের দুদিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপ-শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com