সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

প্রত্যেক শাখায় ‌নি‌তে হ‌বে ছেঁড়া-ফাটা নোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬৯১ Time View

দেশের তফসিলি ব্যাংকের সব শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহক ব্যাংক গিয়ে সহজে দেখতে পান, এমন জায়গায় ছেঁড়া-ফাটা নোট নেওয়ার নোটিশ টানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা করা হয়।

নির্দেশনায় বলা হয়, ‘২০১৩ সালে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের পরিশিষ্ট ‘ক’ এর ১ নং অনুচ্ছেদে ব্যাংকের প্রত্যেক শাখায় জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয়, এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ মর্মে নোটিশ স্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু, এ বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে পরিচালিত আকস্মিক পরিদর্শন এবং গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তফসিলি ব্যাংকের অধিকাংশ শাখা এই সংক্রান্ত নোটিশ স্থাপন না করাসহ উক্ত পরিপত্রের অন্যান্য নির্দেশনা পরিপালন করছে না, মর্মে পরিলক্ষিত হয়েছে। ফলে জনসাধারণ তফসিলি ব্যাংকের শাখাগুলো থেকে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট বিনিময় সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ’

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের প্রত্যেক শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ মর্মে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত নোটিশ অবিলম্বে স্থাপন করাসহ পরিপত্রে বর্ণিত বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হলো। ’

উল্লেখ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকার পরও কোনো কোনো ব্যাংক ছেঁড়া ও ফাটা নোট নিতে অনাগ্রহ দেখায়। এর ফলে এসব টাকা মধ্যস্বত্বভোগীর কাছে নামেমাত্র দামে বিক্রি করতে হয়। আর পুরাতন টাকা বিনিময়ের জন্য বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে উঠেছে; যারা প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সামনে জড়ো হয়। এর ফলে বাংলাদেশ ব্যাংককে অতিরিক্ত ঝামেলা সামাল দিতে হয়।

এই নির্দেশনার ফলে শাখাগুলোতেই ছেঁড়া ও ফাটা নোট বিনিময় করতে পারবেন গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS