1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১২.৪৪ পিএম
  • ৩৬৩ Time View

সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করা হয়েছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এটি তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এই চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পুরুষ ও নারী প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। প্রাথমিক শিক্ষক হিসেবে সরকারি চাকরির সুযোগ পেতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। ২৪ জুন সকাল ১০টা ৩০ মিনিট থেকে ৮ জুলাই ২০২৩ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

প্রার্থীর বয়স: ৮ জুলাই ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

যেসব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের ১৩টি জেলা (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী)।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা (চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী ও কক্সবাজার)।

আবেদন করতে যেসব নিয়ম মানতে হবে:

১. http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ২০০ টাকা আবেদন ফিসহ মোট ২২০ টাকা পরিশোধ করতে হবে।

২. আবেদন ফি পরিশোধের পর আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে আবেদন ফরম পূরণের সুযোগ থাকবে না।

৩. লিখিত পরীক্ষার সময় আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

৪. অনলাইন আবেদনপত্রে দেয়া প্রার্থীর মোবাইল ফোন নম্বরে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় যোগাযোগ (এসএমএস) করা হবে। তাই নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে।

৫. বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা/থানার কোটায় বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com