শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৯৮ Time View

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৭৫ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন।

সোমবার (১৯ জুন) রাতে বুয়েটের ওয়েবসাইট ও নোটিস বোর্ডে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তামিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের তালিকা এবং ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS