1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে

উখিয়ায় পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার!

  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩, ১০.৪১ পিএম
  • ৩৪১ Time View

উখিয়া: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুরে উখিয়ার পালংখালীর থাইংখালী এলাকার পার্শ্ববর্তী হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু ওই ক্যাম্পের কবির আহমদের পুত্র উমর (০৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাসার সামনে খেলতে খেলতে ড্রেনে পড়ে পানির স্রোতে ভেসে যায়। সারাদিন খুঁজেও তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস ও সিপিপি ভলান্টিয়ারদের সহযোগিতায় প্রায় একদিন পর ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি ছরা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, গতকাল বৃষ্টির সময় এক রোহিঙ্গা শিশু পানিতে ভেসে যায়, পরে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। আজ ভেসে যাওয়া স্থান থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজের প্রায় একদিন পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com