1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

শুক্র ও শনিবার যে কারণে ব্যাংক খোলা

  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১০.৩৩ এএম
  • ২৯৭ Time View

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শুক্রবার (১৬ জুন) ও শনিবার (১৭ জুন) ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন হলেও এ দুইদিন ব্যাংক খোলা থাকছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা ও উপশাখা সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্র (১৬ জুন) ও শনিবার (১৭ জুন) খোলা রাখার নির্দেশনা দেয়া হলো।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে নির্ধারিত ব্যাংকিং সময় অনুযায়ী। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ব্যাংকের কার্যক্রম।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১- এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে বৃহস্পতিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com