1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

মাধবপুর পৌর শহরে ঝুঁকিপূর্ণভাবে চলছে গ্যাস সিলিন্ডারের রমরমা ব্যবসা, দেখার কেউ নেই 

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৪.৫৭ পিএম
  • ২৮৬ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঝুঁকি পূর্ণভাবে চলছে গ্যাস সিলিন্ডার এর রমরমা ব্যবসা। উপজেলার পৌর শহরসহ ছোট-বড় বিভিন্ন হাট-বাজারের দোকানে লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই চলছে এ ব্যবসা। সরকারি আইনের তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসনের চোখের সামনেই প্রতিটি বাজারেই চলছে এ ঝুঁকিপূর্ণ ব্যবসা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা দোকানগুলোয় খোলামেলাভাবে সিলিন্ডারের গ্যাস বিক্রি করায় চিত্র। তাদের কাছে নেই ফায়ার সার্ভিসের অনুমতিপত্র। অনুমতিপত্র না থাকলেও তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। ব্যবসায়ীদের বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে। পৌরসভার সদরে গ্যাস সিলিন্ডার বিক্রির বেশিরভাগ দোকানে বিস্ফোরক অধিদপ্তরের অনুমতিপত্র নেই। চরম ঝুঁকিতে চলা ফেরা করতে হচ্ছে ক্রেতা পথচারী ও জনসাধারণসহ শিক্ষার্থীদের।

উপজেলার বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান, মনোহরি, রড-সিমেন্ট ও ইলেকট্রনিক্সসহ প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে। উপজেলার মনতলা, ধর্মঘর, নোয়াপাড়া, হরষপুর, তুলশিপুর, চৌমুহনী, শাহাপুর, তেলিয়াপাড়া, ছাতিয়ান বাজারসহ আরও কিছু বাজারে অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও পৌর শহরের বিভিন্ন মোড়ে সিলিন্ডার গ্যাসের ব্যবসা চলছে অহরহ। এ দোকানগুলোয় নেই প্রাথমিক বিপর্যয় রক্ষায় ড্রাই পাউডার ও সিও ২ সরঞ্জামসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এতে সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুব্ধ বৈধ গ্যাসের ডিলাররা। গ্যাস সিলিন্ডার বিক্রির ফলে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

তাদের আশঙ্কা যেকোন সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ধর্মঘর ইউনিয়নের হরষপুর চক রাজেন্দ্রপুর গ্রামে আবাসিক এলাকায় বিএম গ্যাস সিলিন্ডারের ডিলার মেসার্স এ মালেক স্টোর অ্যান্ড গ্যাস হাউসে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসা বাড়ির ভেতরের যত্রতত্র ফেলে রেখেছে গ্যাস সিলিন্ডারগুলো। নেই কোনো অগ্নি নির্বাপক এর সুব্যবস্থা। পাশের দোকান বাসাবাড়ি রয়েছে ঝুঁকিতে। এ বিষয়ে জানতে চাইলে মালেক স্টোরের মালিক শাহ আলম জানান, মালামালগুলোর নিরাপত্তার স্বার্থে বাসাবাড়িতে গুদামজাত করে রাখা হয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মনোত্বোষ মল্লিক জানান, এ ধরনের পণ্য বিক্রি করতে হলে অনুমতিপত্র নিতে হবে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান আমাদের অর্থনীতি কে জানান অবৈধ অনুমোদনহীনদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com