1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

অর্পিত সম্পত্তি লিজ প্রথার পরিবর্তে উত্তরাধিকারী ও বংশধরদের নিকট প্রত্যার্পনের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ১.০০ পিএম
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১০ জুন ২০২৩ খ্রিস্টাব্দ শনিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে “অর্পিত সম্পত্তির লিজ প্রথার পরিবর্তে উত্তরাধিকার ও বংশধরদের নিকট প্রত্যার্পণের” দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দিপঙ্কর সিকদার দিপু মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অনুপ কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র, যুব পরিষদের প্রধান সমন্বয়কারী মনিষ বালা, নির্বাহী সভাপতি অমিত বর্মন, বিলাস বিশ্বাস, উজ্জ্বল কর্মকার, সহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

আরো উপস্থিত বক্তাগণ এডভোকেট সঞ্জয় কুমার দুর্জয়, এডভোকেট বাসুদেব গুহ, এডভোকেট দেবাশীষ পান্ডে, এডভোকেট প্রল্লাদ, এডভোকেট  প্রকাশ হালদার, এডভোকেট গৌরঙ্গ মন্ডল, এডভোকেট সুমন কুমার সাহা, জয় কুমার মৃধা, নিহার রঞ্জন হালদার, তাপস বিশ্বাস রাজিব, রিটন কান্তি নাথ, তুষার কুমার বিশ্বাস প্রমুখ।

সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র তার বক্তব্যে বলেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর যে কোন দেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাষ্ট্রের কোন সমস্যা নেই, সমস্যা শুধু হিন্দু সম্প্রদায় ও ভারত। সারাদিন ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে গলা ফাটানো হয় কিন্তু ভারতে বসবাসকারী এদেশের উত্তরাধিকারী ও বংশধরদের শত্রু ও তাদের সম্পত্তি শত্রু-সম্পত্তি হিসেবে আখ্যায়িত। তবে এই নীতি কেবলি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রযোজ্য, কেননা অন্যান্য সম্প্রদায় ভারতের নাগরিকত্ব নিলে তারা শত্রু কিংবা তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি হয়না। ধর্মভেদে স্বাধীন দেশের নাগরিকদের মধ্যে রাষ্ট্রের এহেন দ্বিচারিতা মনোভাব কোনভাবে কাম্য হতে পারে না। তাই অনতিবিলম্বে অর্পিত সম্পত্তির লিজ প্রথার বাতিল করে উত্তরাধিকার ও বংশধরদের নিকট ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

সভাপতি দিপঙ্কর সিকদার দিপু বলেন, পূর্ব পাকিস্তানের তৈরি আইন স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে অনতিবিলম্বে অর্পিত সম্পত্তির লিজ প্রথা বাতিল করে যাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

উপস্থিত অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে অর্পিত সম্পত্তির লিজ প্রথার বাতিলসহ প্রকৃত উত্তরাধিকার ও বংশধরদের নিকট সম্পত্তি প্রত্যার্পণে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন কল্যাণ জোটের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল ঘোষ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com