1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাণিজ্য ঘাটতি কমেছে ৪৩.১৯%

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০.৫৫ পিএম
  • ৩২০ Time View

ডলার সংকট কাটাতে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। আমদানি নিয়ন্ত্রণের কারণে ধারবাহিকভাবে কমছে বাণিজ্য ঘাটতি। এপ্রিল মাস শেষে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়ে এক হাজার ৫৭৩ কোটি ডলারে নেমে এসেছে। ২০২২ সালের একই সময়ে যার পরিমাণ ছিল দুই হাজার ৭৬৯ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই ঘাটতি কমেছে ৪৩ দশমিক ১৯ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে চলতি হিসাবের লেনদেন ভারসাম্যের ঘাটতিও কমে ৩৭৭ কোটি ডলারে এসেছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে যা ছিল এক হাজার ৫৪৯ কোটি ডলার। এ হিসাবে কমেছে এক হাজার ১৭২ কোটি ডলার।

এদিকে চলতি অর্থবছরের গত ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৫৭৩ কোটি ডলার। এক বছর আগে গত মার্চে যেখানে ঘাটতি ছিল ২ হাজার ৭৬৯ কোটি ডলার। এ হিসাবে ঘাটতি কমেছে এক হাজার ১৯৬ কোটি ডলার (১০.৯৬ বিলিয়ন) ডলার, শতকারা হিসেবে কমেছে ৪৩ দশমিক ১৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের গত ১০ মাসে আমদানি বাবদ ব্যয় হয়েছে পাঁচ হাজার ৮৭৮ কোটি ডলার, যা গত ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় ১৪ দশমিক ৪০ শতাংশ কম। গত অর্থবছরের আলোচিত সময়ে আমদানি খাতে ব্যয় ছিল ৬ হাজার ৮৬৭ কোটি ডলার।

এছাড়া মার্চ পর্যন্ত আমদানি ব্যয় ছিল ৫ হাজার ৩৯৪ কোটি ডলার। এ হিসাবে এক মাসের ব্যবধানে আমদানি ব্যয় বেড়েছে ৪৭৩ কোটি ডলার।

চলতি অর্থবছরের গত ১০ মাসে রপ্তানি খাতে আয় হয়েছে চার হাজার ৯৭ কোটি ডলারের, যা গত অর্থবছরের আলোচিত সময়ের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ বেশি। গত ২০২১-২২ অর্থবছরের ১০ মাসে রপ্তানি থেকে আয় এসেছিল ৩ হাজার ৯৩১ কোটি ডলার।

রেকর্ড ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি এবং ১৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যে ঘাটতি নিয়ে শুরু হয়েছিল চলতি অর্থবছর। এরপর নানা মুখী উদ্যোগে বাণিজ্য ঘাটতি কমে আসার প্রভাবে এসময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতিও উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা মানে নিয়মিত লেনদেনে কোনো ঋণ করতে হয় না দেশকে। আর ঘাটতি থাকলে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।

এদিকে গত এপ্রিল শেষে সামগ্রিক লেনদেনের (ওভার অল ব্যালেন্স) ঘাটতি দেখা দিয়েছে ৮৪০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫২৯ কোটি ৭০ লাখ ডলার। গত ২০২১-২০২২ অর্থবছরের এপ্রিলে ঘাটতির এ পরিমাণ ছিল ৮১৬ কোটি ৬০ লাখ ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও ঘাটতি দেখা দিয়েছে; এপ্রিল শেষে যা দাঁড়িয়েছে ২১৬ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের মার্চে এ হিসাবে উদ্বৃত্ত ছিল ১১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত মার্চে এ হিসাবে ঘাটতি ছিল ২২১ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com