1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

ডেসকো’তে একাধিক পদে চাকরি

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১.১৪ এএম
  • ৩৪২ Time View

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি গুলশান জোনে আগামী ৩ বছরের জন্য আউটসোর্সিংয়ের আওতায় অস্থায়ী ভিত্তিতে ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: নিরাপত্তা পরিদর্শক।
পদের সংখ্যা: ২।
আবেদন যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী।

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ/কারারক্ষী এবং আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ন্যূনতম জেসিও পদমর্যাদার কর্মকর্তা অথবা স্বনামধন্য নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন।

আগের সার্ভিস রেকর্ড ভালো থাকতে হবে এবং এ-সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে। নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ প্রদান এবং পরিচালনার যোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: ১৮ থেকে ৫৫ বছর (আবেদনের সময় বয়সসীমা ৪৭ বছর)।
বেতন: সাকল্যে মাসিক বেতন ২৭,০০০ টাকা।

পদের নাম: নিরাপত্তারক্ষী (পুরুষ)।
পদের সংখ্যা: ১১০।
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে।

বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)।
বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।

পদের নাম: নিরাপত্তারক্ষী (নারী)।
পদ সংখ্যা: ১০।
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট, ওজন ন্যূনতম ৫০ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে।

বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)।
বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহীদের ডেসকোর ওয়েবসাইটে ‘অনলাইন আবেদন ফরম’ পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফি: ডেসকোর ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন ফি বাবদ ৫০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’–এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com