1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ডিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সাবেক সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩, ৯.৩০ পিএম
  • ৩৩৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক নির্বাহী কমিটি।

আজ বুধবার (৭ জুন ২০২৩) ডিইউজে কার্যালয়ে ইউনিয়নের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী’র সভাপতিত্বে এক যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করা হয়।

যৌথ সভায় অবিলম্বে দৈনিক দিনকাল, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সহ-সভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম, রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ্ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম মোশাররফ হোসেন, তালুকদার রুমী, গাজী আনোয়ার, আব্দুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শাহীন হাসনাত, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, জেসমিন জুঁই, দৈনিক সংগ্রামের ইউনিট চিফ শামসুল আরেফিন, ডেপুটি ইউনিট চিফ আকতার হোসেন, দৈনিক সমাচারের ইউনিট চিফ আবু হানিফ, দৈনিক কালবেলার ইউনিট চিফ গিয়াস উদ্দিন রাকিব ও বিডি প্রেসের ইউনিট চিফ মির্জা স¤্রাট রেজা।  

যৌথ সভায় সভাপতির বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন চলবে তার গঠনতন্ত্র অনুযায়ী। কোনো অপশক্তির কাছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন মাথানত করবে না বলে প্রত্যাশা করেন তিনি। এসময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান।

এসময় নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম বিদায়ী সভাপতি কাদের গনি চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইউনিয়নের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

যৌথ সভায় ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের মা চাঁদ বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, আজ বুধবার ভোর ৬টায় চাঁদ বানু ব্রেইন স্টোকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০বছর। তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com