1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

পুষ্টির সুষম বণ্টনে কাজ করছি

  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩, ৪.১২ পিএম
  • ২৪০ Time View

বাংলাদেশে ক্যালোরি ইনটেক ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা এখন পুষ্টির সুষম বণ্টনে কাজ করছি।

বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টি নিশ্চিতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। আমাদের অর্থনীতি ভালো হওয়ায় ক্রয়ক্ষমতা বেড়েছে। তাই মানুষের পুষ্টির নিশ্চয়তা রয়েছে।

মন্ত্রী বলেন, পুষ্টির অভাবে অনেক মানুষ অসুস্থ হয়। এতে শিক্ষা, উৎপাদন, শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই আমরা পদক্ষেপ নিয়েছি।

জাহিদ মালেক বলেন, আয়রন, জিংকের অভাবে ভোগে ছেলেমেয়েরা। কিন্তু এটা এখন কমে এসেছে। বেড়েছে গড় আয়ু। নারীদের ক্ষমতায়নে শিক্ষা, চাকরিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের আয়ে সুষম খাদ্য নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ক্যালোরি ইনটেক ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। বাংলাদেশে শহরের চেয়ে গ্রামে ক্যালোরি ইনটেক বেশি। আমরা পুষ্টির সুষম বণ্টনে কাজ করছি।

তিনি আরও বলেন, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, ডায়বেটিস নিয়ে জনগণকে সচেতন হতে হবে। তাহলে অসুস্থতা কমে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com