1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩, ১১.০৪ এএম
  • ২৪০ Time View

সুদহারবৃদ্ধি এবং লোন দেওয়ার বিষয়টি কঠিন করায় ২০২৪ সালে বৈশ্বিক অর্থনেতিক প্রবৃদ্ধি কম হবে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে ২০২৩ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

মঙ্গলবার (৬ জুন) এ পূর্বাভাস প্রকাশ করা হয়।

এর আগে জানুয়ারি মাসে অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তখন বলা হয়েছিল, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। সেটি কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

এ বিষয়গুলো ২০২৩ সালের শেষ ছয় মাসের প্রবৃদ্ধিও কমাবে। তবে ২০২৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর (২০২৩) গ্লোবাল গ্রোস ডমিস্টিক প্রডাক্ট (জিডিপি) ২ দশমিক ১ শতাংশে উন্নীত হবে। জানুয়ারি মাসের পূর্বাভাসে এ সংখ্যাটি ১ দশমিক ৭ শতাংশ বলা হয়েছিল। যদিও জিডিপি বাড়ার কথা বলা হয়েছে। কিন্তু এটি ২০২২ সালের ৩ দশমিক ১ শতাংশ থেকে অনেক কম।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, গত ৫ দশকের মধ্যে উন্নত অর্থনীতির ক্ষেত্রে ২০২৩ সাল হবে প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ধীর।

আর উন্নয়নশীল অর্থনীতিগুলো ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কম প্রবৃদ্ধি দেখবে। এসব উন্নয়নশীল অর্থনীতি করোনা মহামারি ক্ষতি কাটিয়ে ওঠা, দারিদ্রতা কমানো এবং ঋণের ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com