1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

নবীগঞ্জে মোটরসাইকেল কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ সড়ক অবরোধ

  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ৫.০৬ পিএম
  • ২৬৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল চাপায় স্কুলছাত্র শিবলী হাসান (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী এ ঘটনায় জড়িতদের শাস্তি ও স্পিড ব্রেকারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহত স্কুলছাত্রের সহপাঠীরা

রোববার (০৫-জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে পরে দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

নিহত শিবলী গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দিনারপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন- দিনারপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও বাউসা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে বিল্লাল হোসেন (১৮), দ্বাদশ শ্রেণির ছাত্র ও দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের আইন উদ্দিনের ছেলে ইকবাল আমীন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দিনারপুর উচ্চবিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট রাস্তা পারাপার হচ্ছিল শিবলী। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল স্কুলছাত্র শিবলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র ও স্কুলছাত্র শিবলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিবলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিবলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দিনারপুর উচ্চবিদ্যালয়ের তার সহপাঠী বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এ সময় তারা জড়িতদের শাস্তি ও স্কুলের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানায়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com