1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

চান্দপুর চা বাগান ডাকঘরে ঝুঁকি নিয়ে কাজ করছেন ৩ কর্মচারী

  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ৪.৫৬ পিএম
  • ২৯৬ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর বাগান সাব-ডাকঘরটি সীমাহীন সমস্যায় জর্জরিত। ব্রিটিশ আমলে নির্মিত ডাকঘরটি প্রতিষ্ঠার পর আর কোন উন্নয়নের ছোয়া লাগেনি। বর্তমানে ডাকঘরটির চারপাশের দরজা-জানালা নড়বড়ে হয়ে পড়েছে। দেয়ালের প্রায় জায়গায় বড় বড় ফাটল ধরেছে। উপরের টিন ছুয়ে পানি পড়ে অফিসের মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। অফিসটিতে ৩ জন কর্মচারী কাজ করলেও তারা সারাক্ষণ তটস্থ অবস্থায় থাকেন। কারণ যে কোন সময় ডাকঘরটি ধ্বসে পড়তে পারে।

ডাকঘর ভবনটি বহু আগেই ব্যবহার অনুপযোগি হয়ে পড়লেও কর্তৃপক্ষ ডাকঘরটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি। ফলে প্রাচীন এ সাব- ডাকঘরটি দিনে দিনে তার জৌলশ হারিয়ে এখন ভগ্নদশায় পরিণত হয়েছে।

এ ব্যাপারে চান্দপুর বাগান ডাকঘরের সাব- পোস্টমাস্টার পরিমল শর্মা জানান, ভবনটির দুরবস্থার কথা তিনি বারবার কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন ডাকঘরটি ৭টি চা বাগান ও ৯টি গ্রামের সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। এছাড়া অফিস ভবনটির চারপাশের সীমানা প্রাচীর না থাকায় সেখানে গরু-ছাগল অবাধে বিচরণ করছে এবং রাতে কোন পাহারাদার না থাকায় অফিস এলাকাটি প্রায়সই থাকে অরক্ষিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com