রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Price Sensitive Information (Q3) of Salvo Organic Industries PLC ‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ ‎ সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিডি অটোকারস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সি পার্ল বিচ রিসোর্ট

মে মাসে পণ্য রপ্তানি ৫২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৯১ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত বছর থেকেই দেশে ডলার সংকট দেখা দেয়। গত মে মাসে ৪৮৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৫১ হাজার ৮৯৫ কোটি টাকা।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, মে মাসে ৪৮৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৫১ হাজার ৮৯৫ কোটি টাকা। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬১ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ৩৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৫ হাজার ৫২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৭১৭ কোটি ডলারের পণ্য।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা ও প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। তবে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি কমে গেছে।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৪ হাজার ২৬৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি চামড়া ও চামড়াজাত পণ্য। রপ্তানি হয়েছে ১১২ কোটি ডলারের পণ্য। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে তৃতীয় সর্বোচ্চ ১০২ কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে। এ খাতের রপ্তানি কমেছে ৩০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS