1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

অখন্ড ভারত মানচিত্রে দিল্লীর নেহেরু ডকট্রিনে মহাভারত প্রতিষ্ঠার খায়েস প্রকাশিত হল: মোহাম্মদ শামসুদ্দীন

  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩, ৪.০২ পিএম
  • ৩২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের নতুন সংসদ ভবনে ‘অখন্ড ভারত’ মানচিত্র অপসারণে দিল্লীর প্রতি আহ্বান জানিয়ে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন আজ ৪ জুন (রোববার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “অখন্ড ভারত” মানচিত্র আন্তর্জাতিক আইনে অপরাধ, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। অথচ সরকার নিরব। এমন মানচিত্র প্রকাশ ভারতের “নেহেরু ডকট্রিন” পরিকল্পনার অংশ, যাতে আধিপত্যবাদী আগ্রাসনের ফলে স্বাধীনতা হারানা সিকিমের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর আশঙ্কা প্রবল। আঞ্চলিক অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি করবে। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার হুমকি। কোন দেশপ্রেমিক এমন ঘটনায় নিশ্চুপ থাকতে পারে না। দেশ—জাতির চাইতেও যারা ক্ষমতাকে বেশি ভালবাসে তাদের নিকট দেশ ও জনগণ অনিরাপদ। এ সরকার এবং ভারতের অনুগত গণমাধ্যমের ভূমিকা ন্যক্কারজনক ও হতাশাব্যঞ্জক।

তিনি আরো বলেন, স্বাধীনতার নামে জনতাকে ধোঁকা দেয়া, ভাতা, চাকরি, প্লট-ফ্ল্যাট নেয়া লোভীরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশের মানচিত্র গ্রাস করার মাধ্যমে স্বাধীনতা হরণের হুমকিতে কোন স্বাধীনতা প্রিয় মানুষ চুপ থাকতে পারে না। এমতাবস্থায় দেশের স্বাধীনতা প্রিয় দেশপ্রেমিক জনগণকে দিল্লীর হুমকির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রয়োজনে যে কোন ত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাগরিক পরিষদ আহ্বায়ক বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ঘসেটি বেগম, মীরজাফর, জগৎ শেঠের উত্তরসূরীরা যেন রবার্ট ক্লাইভের মতো নরেন্দ্র মোদীর সাথে হাত মেলাতে না পারে সে জন্য সকল দেশপ্রেমিক গণমাধ্যম কর্মী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com