1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট উপহার দেয়ায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন: মিজানুর রহমান মিজু

  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ৩১১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৩—২৪ অর্থবছরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট উপহার দেয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

২ জুন’২৩ (শুক্রবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।

মিজানুর রহমান মিজু বলেন, দীর্ঘ কয়েক বছরের কোভিড মহামারি, রাশিয়া—ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতির মধ্যেও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জ সামনে রেখে ২০২৩—২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার সুচিন্তিত, জনকল্যাণমুখী, প্রযুক্তি নির্ভর ও সাহসী বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে অর্থমন্ত্রী ঘোষিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব। এবারের বাজেট দেশের ইতিহাসের অন্যতম সেরা বাজেট।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ এবং একান্ত প্রচেষ্টায় স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, চট্টগ্রাম বে—টার্মিনাল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগর এবং চট্টগ্রাম—কক্সবাজার রেলপথ সহ অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। বিভিন্ন খাতে বাজেটের বরাদ্দ যেন সঠিক ভাবে এবং সঠিক সময়ে বাস্তবায়ন হয় সেদিকেও নজর রাখতে হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে দেশি—বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে সে ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com