1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুর চা বাগানের গাছ কেটে বিক্রির চেষ্টা, বাধা দিলো চা-শ্রমিকেরা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ২৮৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চা বাগানের গাছ কেটে বিক্রির চেষ্টা বাধা দিলো চা-শ্রমিকেরা নোয়াপাড়া ইউনিয়নের বৈকুন্ঠপুর চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে বাগানের ১০/১২ টি গাছ কেটে বাইরের লোকজনের কাছে বিক্রির করার চেষ্টা করলে বাগানে কর্মরত চা শ্রমিকেরা এতে রুখে দাঁড়ায়।

গত শনিবার বাগান ব্যবস্থাপক শামছুল হক ভুইয়া রাতের আঁধারে নিজস্ব বলয়ের লোকজন দিয়ে বাগানের গাছগুলো কেটে বাইরে পাচারের চেষ্টা করের। এ ঘটনাটি বাগান শ্রমিকরা টের পায়।বাগানের বিভিন্ন জাতের আকাশি, মেহগনি সহ ১০/১২ টি গাছ কাটা হয় বলে শ্রমিকদের অভিযোগ।

ঘটনা জানাজানি হলে আজ সোমবার(২৯ মে) বন বিভাগের লোকজন চা বাগানে গিয়ে কাটা গাছগুলো জগদীশপুর বিট অফিসে নিয়ে আসে শ্রমিক নেতা সুশান্ত চৌহান জানান, বাগান ব্যবস্থাপকের অন্যায্য কর্মকান্ডে আমরা সমর্থন দিতে পারি না।তাই কাটা গাছগুলো আমরা আটকে রেখে বন বিভাগকে অবহিত করেছি। বন বিভাগের জগদীশপুর বিট অফিসের বিট অফিসার সিদ্দিকুর রহমান জানান, বন বিভাগের অনুমোদন ছাড়া গাছগুলো কাটা হয়েছে।তাই এগুলো জব্দ করে বিট অফিসে নিয়ে এসেছি।

গাছগুলোর আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, ‘বাগান ব্যবস্থাপক এভাবে গাছ কাটতে পারেন না। খবর পেয়ে আমি বাগান পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযুক্ত বাগান ব্যবস্থাপক শামছুল হক ভুইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন আমি বন বিভাগের এক পাহারাদারকে কয়েক টুকরা কাঠ দিয়েছিলাম।এটাকে রং মাখিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে।

আসলে বাগানের ভাল যারা চায় না তারাই অপপ্রচারে নেমেছে। আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের গাছ হবে রঘুনন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, দুপুরে খবর পেয়ে বৈকন্ঠপুর চা বাগানের ভিতর অভিযান চালিয়ে কেটে ফেলে রাখা অবস্থায় ১০ ঘনফুট আকাশমনি গাছ উদ্ধার করা হয়। গাছগুলো জগদীশপুর বিট অফিসে জমা রাখা হয়েছে এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com