1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় সিইসিকে ডেমোক্রেটিক পার্টির অভিন্দন

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ৭.৫২ পিএম
  • ৩১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার( সিইসি) সহ সকল নির্বাচন কমিশনারকে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার (২৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস. এম. আশিক বিল্লাহর সভাপতিত্বে এক অনুষ্ঠানে এই অভিনন্দন জানোনো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিল। প্রধান বক্তা ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ। আরো বক্তব্য  দেন বাংলাদেশ জাসদের নেতা হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, এএসএম রাজিয়া সুলতানা, কৃষক শ্রমিক পার্টির  রতনা, বঙ্গবন্ধু সংস্কৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক পল্টন দাস, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু সহ বিভিন্ন সংগঠনের  নেতা ও সংগঠকরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, গাজীপুরে সিইসির ভূমিকাকে গণতন্ত্রের বিজয় বলা যায়। গাজীপুরের নির্বাচন আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা আশা করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাদ ও সুষ্ঠু হবে।

সভাপতির বক্তব্যে এস. এম. আশিক বিল্লাহ বলেন, ‘‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই।’’

প্রসঙ্গত, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com