1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

বাজারে দাম কমলো স্বর্ণের

  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩, ১০.৫১ পিএম
  • ২৬৮ Time View

দেশের বাজারে স্বর্ণের দা‌ম কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা ক‌মানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৬ হাজার ৬৯৫ টাকা। সোমবার থেকে এই দাম কার্যকর করা হবে।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা ক‌মিয়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৯৮ হাজার ৪৪৪ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রোববার পর্যন্ত ৯৩ হাজার ৯৫৪ টাকায় বিক্রি হচ্ছে এই মানের স্বর্ণ।

আর ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণের ভরির দাম দিতে হচ্ছে ৮০ হাজার ৫৩৯ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণ ৬৭ হাজার ১২৬ টাকায় বি‌ক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com