1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

তিস্তা টোল প্লাজায় ৩৮ লাখ টাকা সহ আটক ১

  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩, ৩.৩০ পিএম
  • ৪৫৭ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের লকারে থাকা একটি চাউলের বস্তা থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় মমিনুল ইসলাম নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মে) সকাল অনুমান ১২ টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা টোল প্লাজা এলাকায় নাবিল পরিবহন নামের একটি বাস থেকে এসব টাকা উদ্ধার করে। পুলিশ সুত্র জানায়, লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের নিয়মিত ডিউটি ও তল্লাশীর কাজ চলছিল। এরই অংশ হিসেবে আজ বেলা ১২ টার দিকে প্বার্শবর্তী  কুড়িগ্রাম জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস তিস্তা টোল প্লাজা এলাকায় পৌছায়। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা যাত্রীদের ব্যাংকারে রাখা লাগেজ ও বস্তা তল্লাশী করতে থাকে।এসময় একটি চাউলের বস্তার ভিতরে রক্ষিত ৩৮ লাখ টাকা উদ্ধার করে তারা। এবং মমিনুল ইসলামকে আটক করে। আটক মমিনুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কিশামত তবকপুর গ্রামের ছাবেদ আলীর পুত্র।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম জানান, চাউলের বস্তায় সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির দাবি,তার  মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলো সে। বিষয়টি আরও খোজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com