শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

বঙ্গবন্ধু পরিষদের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪০১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু পরিষদ গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে, পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব মতিউর রহমান লাল্টুর শ্বাশুড়ি মিসেস মমতাজ বেগম বার্ধক্যজনিত রোগসমূহে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২৬ মে ২০২৩) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস্ অঙ্গরাজ্যের বোস্টন জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………… রাজেউন)। সেখানে তিনি বেশ কয়েকদিন আগে থেকেই লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।

তিনি ছিলেন রতœগর্ভা। তাঁর ১২ ছেলেমেয়ের মধ্যে সবাই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন, যাদের মধ্যে সরকারের সচিব থেকে শুরু করে প্রখ্যাত চিকিৎসক কিংবদন্তীতুল্য কার্ডিয়াক সার্জন বা সমাজসেবকও রয়েছেন। তিনি তাঁর সমাজ সেবার গুণটি তাঁর সন্তানদের মধ্যেও অত্যন্ত সফলভাবে প্রতিফলিত করাতে পেরেছিলেন।

তাঁর শেষ নিঃশ^াস ত্যাগের অব্যবহিত পরেই গতকাল দুপুরে বোস্টনের বিখ্যাত রক্সবেরি মসজিদে জানাজা শেষে কাছের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরিবারের সদস্যরা তাঁর মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি, পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে আমরা তাঁর বিদেহী আত্মার সর্বোত্তম শান্তি কামনা করছি ও তাঁকে বেহেশতবাসী করার জন্য দোয়া করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS