সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

এনআইডিধারীদের করের আওতায় আনলে জিডিপি বাড়বে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১৭ Time View

যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তাদের করের আওতায় আনতে পারলে জিডিপি বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, মুহিত ভাই অর্থমন্ত্রী থাকার সময় আমি করের আওতা বাড়ানোর জন্য জাতীয় পরিচয়পত্র যাদের আছে, তাদের সবার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত সেটি হয়নি আমলাতন্ত্রের কারণে, এনআইডি যাদের আছে সবাইকে করের আওতায় আনতে পারলে কর জিডিপি রেশিও যা সাত থেকে আট শতাংশ রয়েছে, এটা বেড়ে ২০ থেকে ২৫ শতাংশ হবে।

শনিবার (২৭ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আবুল মাল আব্দুল মুহিতের স্বরণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও সাবেক অর্থসচিব ড. মাহবুব আহমেদ।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি সবক্ষেত্রে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রী কাজের স্বাধীনতা দিয়েছিলেন বলে মুহিত ভাই কাজ করতে পেরেছেন।

সাবেক গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশের রিজার্ভ চুরির পর আমরা তখন মামলা করেছিলাম। সেই মামলায় আমরা এখন জয়ের পথে আছি।

ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্যাহ মৃধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য সদস্যরা স্মরণসভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS