রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

তিন ক্যাটাগরির স্কুলকে ‘সরকারি স্কুল’ লেখার অনুমতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৩৮ Time View

সদ্য জাতীয়করণ হওয়া তিন ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়কে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়’ লেখার অনুমতি প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়সমূহে নামের সঙ্গে সংযুক্ত রেজি: বেসরকারি/কমিউনিটি শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ শব্দটি প্রতিস্থাপিত করা যাবে। যে সকল বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে ‘প্রাথমিক বিদ্যালয়’ শব্দসমূহের পূর্বে ‘সরকারি’ শব্দটি সংযোজিত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে তা স্থাপনসহ শিক্ষক নিয়োগ দেবে। এরপর আরও কয়েকবার জাতীয়করণ করা হয়েছে। এসব স্কুল এখন থেকে সরকারি শব্দ ব্যবহার করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS