1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

একাধিক বিয়ে করলে দিতে হবে কর

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ৯.৪৬ পিএম
  • ২৬৩ Time View

যারা একাধিক বিয়ের কথা ভাবছেন, তাদের জন্য কার্যকর হতে যাচ্ছে আগের প্রণীত একটি আইন। মূলত খাতাকলমে একাধিক বিয়ের জন্য কর আদায়ের আইন থাকলেও, সাধারণত তা কার্যকর হয় না। এবার এই আইন কার্যকরে নতুন করে জোর দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মিউনিসিপ্যাল করপোরেশন আইন ১৯৮৬ অনুসারে, যারা একাধিক বিয়ে করবেন তাদের ওপর এই কর আরোপ হচ্ছে।

সিটি করপোরেশন মডেল ট্যাক্স-২০১৬ এর ১৫২ নম্বর ধারা অনুযায়ী, প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পরে কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে গুণতে হবে ১০০ টাকা কর। প্রথম পক্ষের স্ত্রী বেঁচে থাকা অবস্থায় কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে সিটি করপোরেশনকে ৫ হাজার টাকা কর দিতে হবে। তৃতীয় বিয়ের ক্ষেত্রে এ করের অঙ্ক দাঁড়াবে ২০ হাজার টাকা। অন্যদিকে কেউ চতুর্থ বিয়ে করলে কর হিসেবে তাকে ৫০ হাজার টাকা পর্যন্ত গুণতে হবে।

আইনে আরও আছে, প্রথম পক্ষের স্ত্রী মানসিকভাবে অপ্রকৃতিস্থ হলে কিংবা নিঃসন্তান হওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করতে চাইলে করের অঙ্ক দাঁড়াবে ২০০ টাকা।

এরইমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এ উদ্যোগকে কার্যকর করার জন্য অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেল অফিস ও জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন বিভাগকে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের প্রধান আরিফুল হক সময় সংবাদকে বলেন, ‘এটি নতুন কিছু না। এই আইন আগে থেকেই ছিল। আমরা কেবল এটি কার্যকরের ওপর জোর দিচ্ছি। শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিয়ের কাজীদের নিয়ে একটি সচেতনতামূলক সভা করার পরিকল্পনা করছে। এতদিন আইন থাকলেও করের টাকা আদায় করা হতো না। মূলত রাজস্ব বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এই ধরনের আইন বাস্তবায়নে কোনো পরিকল্পনা নেয়নি বলে জানিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আপাতত বিয়ের ওপর কোনো ধরনের কর আরোপ করার পরিকল্পনা তাদের নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com