1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

সারাদেশে শ্রমিক সমাজ হতাশ এবং ক্ষুব্ধ

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ৫.৫৩ পিএম
  • ৩৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৪ মে ২০২৩ (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু বলেন, ২৪ মে পোশাক শিল্প শ্রমিকদের মজুরী বৃদ্ধির বিষয়ে সভা করে নিম্নতম মজুরী বোর্ড। আমরা আশা করেছিলাম বর্তমান বাজার মূল্য চুলচেরা বিশ্লেষণ করে নিম্নতম মজুরী বোর্ড আন্তরিকতার সাথে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি ন্যায্য মজুরী নির্ধারণ করবেন। কিন্তু সভা শেষে কোন সিদ্ধান্তে তারা উপনীত হতে পারেনি। তারা কালক্ষেপনের কৌশল অবলম্বন করছে বলে আমরা মনে করি। তাদের এহেন আচরণে সারাদেশে শ্রমিক সমাজ হতাশ এবং ক্ষুব্ধ।

তিনি বলেন, আমরা পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৬৫% মূল বেতন ধরে মোট বেতন ২২ হাজার টাকা এবং বাৎসরিক ১০% হারে বেতন বৃদ্ধি করা অথবা ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর ন্যায় সিদ্ধান্ত নেওয়া দাবি জানাই। দীর্ঘদিন যাবত গার্মেন্টস সেক্টরের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে এ সেক্টরের শ্রমিকরা হতাশ হয়ে পড়বেন এবং তাদের প্রতিবাদ তীব্র আকার ধারণ করতে পারে। ফলে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই বিষয়টি অতি গুরুত্বের সাথে জরুরি ভিত্তিতে সমাধানের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com