1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

আরও ৬ সেবায় বাধ্যতামূলক হচ্ছে রিটার্ন দাখিল

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ১১.০৮ এএম
  • ৩৬২ Time View

চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবা নিতে হলে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নতুন আরও ৬ ধরনের সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী অর্থবছরে ট্রাস্টসহ সব সংগঠন, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, সমবায় সমিতির ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে এই রিটার্ন দাখিলের প্রমাণপত্রের প্রয়োজন হবে।

পৌরসভায় ১০ লাখ টাকার বেশি মূল্যের জমি-বাড়ি নিবন্ধন, হস্তান্তর ও লিজিং সংক্রান্ত সেবায় এই প্রমাণপত্র লাগবে।

এছাড়া সিটি করপোরেশন এলাকার বাড়ি ভাড়া ও লিজ নেওয়ার ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে।

ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা ঋণ নিতে, কোম্পানির স্পন্সর কিংবা শেয়ার হোল্ডার হতে, আমদানি- রপ্তানি সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও সিটি করপোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নে এই প্রমাণ বাধ্যতামূলক করা হবে।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, সরকার সরবরাহকারী বা পরিষেবা প্রদানকারীদেরও এর আওতায় আনার পরিকল্পনা করছে। দলিল লেখা, কোর্ট ফি প্রদানসহ ইত্যাদি কাজেও রিটার্ন দাখিলের প্রমাণ লাগবে।

আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে গত বছর ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা হয়।

রাজস্ব বোর্ড সেসময় জানায়, এসব ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে তিন ধরনের নথির যে কোনো একটি জমা দিলেই সেবা পাওয়া যাবে। সেগুলো ছিল- আয়কর রিটার্ন জমার বিষয়ে এনবিআরের প্রাপ্তি স্বীকার পত্র, করদাতার নাম, টিন, কর দেওয়ার বছর উল্লেখ করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এনবিআরের দেওয়া সনদ এবং করদাতার নাম, টিন, কর দেওয়ার বছর উল্লেখ করে কর উপ-কমিশনারের দেওয়া সনদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com