1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বানিয়াচং দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২১২ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফের সংঘর্ষে মঈনুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিলাসহ অন্তত ১০ জন গত সোমবার (২২-মে) বিকেলে উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হন মঈনুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।

নিহত মঈনুল ইসলাম টুপিয়াজুরী গ্রামের নুরুল ইসলামের ছেলে জানা যায়, তাজুল ইসলাম জনসাধারণের চলাচলের রাস্তায় একটি স্যানেটারি ল্যাট্রিন বসায়। এ নিয়ে তার ভাই নুরুল ইসলাম প্রতিবাদী হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে মঈনুল বুকে টেঁটাবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত তিনটার টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উপজেলায গত দুই মাসের ব্যবধানে একাধিক সংঘর্ষের ঘটনায় আরো ৬ জনের প্রাণহানির ঘটে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com