1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশ্বাসন থেকে দেশকে রক্ষা করতে হবে

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ৬.২০ পিএম
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২০ মে ২০২৩ইং, শনিবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেস ক্লাব (৩য় তলা) মওলানা আকরম খা সভা কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাননীয় সাবেক, প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ কারাবন্দী সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদী নাগরিক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরি দলের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী ও গত তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের বিশ্বস্ত জননেতা ড. তৈমূর আলম খন্দকার সাহেব বক্তব্যে বলেন, বর্তমান স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশ্বাসন থেকে মুক্তি পাবার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী রেখে বাংলাদেশে কোন জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তিনি আরো বলেন, দেশের মঙ্গল চাইলে বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করারর জন্য সরকার মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানান।

পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের নবকমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের মহাসচিব এডভোকেট এ কে এম আজিজুর রহমান, বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ যুব ঐক্যের সভাপতি ওমর ফারুক সেলিম, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মোঃ শাহজাহান, নাগরিক দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট মনির হোসেন, প্রফেসর মোঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার, মাওলানা মোঃ মোস্তাফিকজুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান, মোঃ আনিসুজ্জামান ভূইয়া, মোঃ জাহিদ হোসেন সোহেল, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইসমাইল হোসেন সরকার, এম এ হালিম মোল্লা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাবেদ ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খান টিপু-১, মোঃ মেজবাহুর রহমান ভূইয়া-২, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ মনির হোসেন, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান বেপারী, নিরাপদ বাংলাদেশ চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com