1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

১২ জুনের মধ্যে বাজেটের অর্থ ছাড়ের নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৮.২৩ পিএম
  • ৩১৭ Time View

চলতি অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, জুন মাসের ব্যয় বিল দাখিলের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মে) অর্থ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আদেশে অর্থ মন্ত্রণালয় বলেছে, চলতি অর্থবছরের শেষ তিন কর্মদিবস (২৮ থেকে ৩০ জুন) পবিত্র ঈদুল আজহার সময়ের কাছাকাছি হওয়ায় সরকারি অফিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তাই এ নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ জুনের মধ্যে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি (প্রযোজ্য ক্ষেত্রে) করতে হবে।

অর্থ বিভাগের যুগ্ম সচিব আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ এ সংক্রান্ত নির্দেশনায় সই করেছেন সোমবার (১৫ মে)। মঙ্গলবার (১৬ মে) নির্দেশনাটি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, অর্থবছরের শেষদিকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/সংস্থা কর্তৃক দাখিল করা নিয়মিত বিল ও ফেরত বিলগুলোর ওপর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক পূর্ব-নিরীক্ষার কাজ সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে অর্থবছরের শেষে ব্যয় বিল দাখিল, বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, চলমান ২০২২-২৩ অর্থবছরের শেষ তিন কর্মদিবস ২৮ থেকে ৩০ জুন পবিত্র ঈদুল আজহার সময়ের কাছাকাছি হওয়ায় সরকারি অফিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। সার্বিক প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরের ব্যয় বিল দাখিল, বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্দেশনায়।

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির (প্রযোজ্য ক্ষেত্রে) সময়সীমা ১২ জুন। পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ব্যয় বিল দাখিলের সর্বশেষ তারিখ ১৪ জুন। পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সর্বশেষ তারিখ ২০ জুন। পরিচালন ও উন্নয়ন উভয় বাজেটের আওতায় বিল নিষ্পত্তি ও চিক ইস্যুর সর্বশেষ তারিখ ২৫ জুন।

যেসব ক্ষেত্রে চলতি বছরের ২৭ জুনের মধ্যে আমদানি ও মূল্য পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না সেক্ষেত্রে অসুবিধার কারণ, চলতি অর্থবছরে স্থাপিত এলসি’র বিপরীতে আগামী অর্থবছরে পরিশোধযোগ্য অর্থের পরিমাণ প্রভৃতি বিস্তারিতভাবে উল্লেখ করে স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন অর্থ বিভাগে পাঠাতে হবে ২০ জুনের মধ্যে।

বাজেট বরাদ্দের বিপরীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোনও আমদানি এলসি স্থাপন কিংবা নিষ্পত্তির সর্বশেষ তারিখ ২৫ জুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com