1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বৈশ্বিক আধিপত্যবাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাই: আশিক বিল্লাহ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৬.২৮ পিএম
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘কথা নাই, বার্তা নাই, স্যাংশনের ভয় দেখাবে! আমরা ভয় পেয়ে বসে থাকবো কেন? আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যারা আমাদের সপ্তম নৌবহরের ভয় দেখিয়েছিল, আমরা সেটি পার করে বিজয় অর্জন করেছি। সেটি ভুললে চলবে না, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।’ বৈশি^ক আধিপত্যবাদীদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দেশ প্রেমিক ও সাহসী বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এস. এম. আশিক বিল্লাহ। মঙ্গলবার ( ১৬ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

এস. এম. আশিক বিল্লাহ বলেন,‘‘ জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কোন কিছুতেই ভয় পান না। তার এই সাহসী ভূমিকার কারণে বিশ্বে আমদের এখন সমীহ করে। আমরা তার বক্তব্যকে সাধুবাদ জানাই। গত সোমবার (১৫ মে) গণভবনে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সাম্প্রতিক সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের কী কারণে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে? যাদের দিয়ে (র‌্যাব) আমরা সন্ত্রাস দমন করলাম, জঙ্গিবাদ দমন করলাম। হলি আর্টিজানের পর বাংলাদেশে আর তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। কারণ, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নজরদারি এবং আরও কিছু ভালো কাজ করেছে। যে কারণে জঙ্গিসন্ত্রাস নিয়ন্ত্রণে আছে, নির্মূল হয়েছে। এরপরও স্যাংশন কেন? সেটাই আমাদের প্রশ্ন।’

তিনি বলেন,‘‘ বিশ্বব্যাপী যেখানে মুদ্রাস্ফীতি, খাদ্যের অভাব, উন্নত দেশের মানুষ খাবার কেনা সীমিত দিয়েছে। দেশে যারা বড়লোক তাদের অসুবিধা নাই, সাধারণ মানুষের তো অনেক অসুবিধা হচ্ছে। এ অসুবিধা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষকে প্রণোদনা দিয়েছি। ভর্তুকি দিয়ে গরীব-দুঃখীদের নিত্যপণ্য দিচ্ছে। রোজার সময়ও দেশবাসীর তেমন কোন অসুবিধা হয়নি।

এস. এম. আশিক বিল্লাহ তার বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com