1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার

মধ্যম ও উচ্চ আয়ের দেশে মূল্যস্ফীতি বেশি

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৪.২২ পিএম
  • ২৯৪ Time View

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, গত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নিম্নমধ্যম আয়ের অধিকাংশ দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ৫ শতাংশের ওপর। তবে উচ্চমধ্যম আয়ের দেশে এ হার ১০ শতাংশের বেশি।

ফুড সিকিউরিটি আপডেট নামে প্রতিবেদনে বিশ্বব্যাংক পরিসংখ্যান দিয়ে বলেছে, খাদ্যে কমপক্ষে ৫ শতাংশ বা তার বেশি মূল্যস্ফীতি ছিল ৬৪ দশমিক ৭০ শতাংশ নিম্ন আয়ের দেশে। নিম্নমধ্যম আয়ের দেশের ক্ষেত্রে এ হার ৮৩ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া উচ্চমধ্যম আয়ের ৮৯ শতাংশ দেশে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি। উচ্চ আয়ের প্রায় ৮২ শতাংশ দেশেও উচ্চ খাদ্য মূল্যস্ফীতি দেখা যাচ্ছে।

এ সমস্যায় ভোগা দেশগুলোর বেশিরভাগ আফ্রিকা, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং মধ্য এশিয়ায়। গত বছর ৫৮ দেশের প্রায় ২৬ কোটি মানুষ খাদ্য সংকট বা তীব্র খাদ্য সংকটে ছিল।

খাদ্যনিরাপত্তার সংকট মোকাবিলায় নতুন ১২ বিলিয়ন ডলারের প্রকল্প ছাড়াও গত এপ্রিলে ৩০ বিলিয়ন ডলারের অর্থায়ন সহায়তা ঘোষণা করে বিশ্বব্যাংক। স্বল্প ও দীর্ঘ উভয় প্রকারের ঋণ সহায়তার মাধ্যমে সংকটে পড়া দেশগুলোকে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বাড়াতে সহায়তা করবে। প্রতিবেদনে অবশ্য উল্লেখ করা হয়েছে, সম্প্রতি খাদ্য ও শস্যপণ্যের আন্তর্জাতিক মূল্য কমেছে। আগামীতে আরও কমতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com