1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাবে যে ১০ প্রকল্প

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ২৭০ Time View

২০২৩-২৪ অর্থবছরে ১০টি প্রকল্পের জন্য ৬০ হাজার ৫৩ কোটি টাকা নির্ধারণ করেছে আসন্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। পরিকল্পনা কমিশনের তথ্যমতে, এ অর্থ মোট বরাদ্দের প্রায় ২৩ শতাংশ।

সবচেয়ে বেশি ৯ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এরপরই রয়েছে মাতারবাড়ি ২X৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপারক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র, যার বরাদ্দ ৯ হাজার ৮১ কোটি টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: পাবনায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সর্বোচ্চ ৯ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্প: কক্সবাজারে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রটি দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪): এ প্রকল্প বরাদ্দ পেয়েছে ৮ হাজার ৫৮৬ কোটি টাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৮৭০ কোটি টাকা। এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর সাথে সংযুক্ত করবে।

পদ্মা সেতু রেল সংযোগ: ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৫০০ কোটি টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ: বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ৫ হাজার ৪৯৯ কোটি টাকা।

ফিজিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট (পিএফডি): অত্যাবশ্যকীয় স্বাস্থ্য ও জনসংখ্যা পরিষেবা প্রদানের লক্ষ্যে নতুন অবকাঠামো সুবিধা স্থাপনের জন্য সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে। এই প্রকল্প বরাদ্দ পেয়েছে ৪ হাজার ৬৯৬ কোটি টাকা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১): ঢাকার যানজট নিরসন এবং বায়ু দূষণ কমানোর লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ম্যাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প। এতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ হাজার ৯১১ কোটি টাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ: দেশের বৃহত্তম রেলওয়ে সেতুর এই প্রকল্পটি বরাদ্দ পেয়েছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬): এই প্রকল্পটি দশম সর্বোচ্চ ৩ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com