1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

একের অধিক গাড়ির জন্য দিতে হবে কার্বন ট্যাক্স

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১.৪০ এএম
  • ৩০২ Time View

দেশে প্রথমবারের মতো কার্বন কর আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার শুরুটা হচ্ছে ব্যক্তিগত গাড়ি দিয়ে। আগামী অর্থবছর থেকে এক নামে একাধিক গাড়ি থাকলে ২০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত কার্বন কর দিতে হবে। আসছে বাজেটে এমন প্রস্তাব আসতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সারাদেশে মোটর যানবাহন আছে ৫৩ লাখের মত। এর মধ্যে ঢাকায় আছে ৩০ লাখের মত। রাজধানীসহ বড় শহরগুলোর রাস্তায় ব্যক্তিগত গাড়ির দাপট বেড়েই চলেছে। ফলে একদিকে অসহনীয় যানজট আর অন্যদিকে গাড়ির তাপ বাড়াচ্ছে শহরের উত্তাপ। আবার গাড়িতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হওয়ায় বাড়ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ।

এ অবস্থায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে ও ধনীদের থেকে বাড়তি রাজস্ব আদায়ের উপায় হিসেবে কার্বন কর চালু করতে চায় এনবিআর। এতে সায় দিয়েছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ প্রস্তাব সংসদে উঠবে আসছে বাজেট অধিবেশনে।

বারভিডা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, ধীরে ধীরে শিল্প কারখানাকেও কার্বন করের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

তবে গাড়ি আমদানিকারকরা বলছেন, পরিবশবান্ধব গাড়ি আনতে উৎসাহিত করা উচিত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির গবেষক বারিশ হাসান চৌধুরী বলেছেন, একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য রুপরেখা তৈরি করে কার্বন কর চালু করা যায়। যাতে গাড়ির পাশাপাশি কার্বন নিঃসরণকারী শিল্পকারখানাকেও আওতায় আনার সময়সীমা থাকবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নের দাবি পরিবেশবাদীদের।

বিশ্ব ব্যাংকের হিসাবে, পরিবেশ দূষণ কমাতে প্রায় অর্ধশত দেশে নানা ধরনের কার্বন কর চালু আছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশি পরিমাণে কার্বন নিঃসরণকারী অনেক দেশ এখনও এ কর চালু করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com