1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

বার্ষিক মাথাপিছু আয় কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৫ ডলারে

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১.৩৭ এএম
  • ২৭১ Time View

২০২২-২৩ অর্থবছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ কমে ২ হাজার ৭৬৫ ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবের বরাত দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম অবশ্য বলেছেন, চলতি অর্থবছরে অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হওয়ায় টাকার অংকে মাথাপিছু আয় বেড়েছে।

২০২০-২১ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। ২০২১-২২ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮২৪ ডলারে।

এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত ও দেশে চলমান ডলার সংকটের প্রেক্ষাপটে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়, এতে ডলারের অংকে মাথাপিছু আয়ও কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ ২০২২- অনুসারে, গত ছয় বছরে দেশে মাথাপিছু আয় ৯৩ শতাংশের বেশি বেড়ে ৭ হাজার ৬১৪ টাকায় দাঁড়িয়েছে।

২০১৬ সালে দেশের নাগরিকদের মাথাপিছু মাসিক গড় আয় ছিল ৩ হাজার ৯৩৬ টাকা। সে হিসাবে, গত ছয় বছরে তা বেড়েছে ৩ হাজার ৬৭৮ টাকা।

বিবিএস জরিপের তথ্য অনুসারে, দেশের প্রতিটি পরিবার মাসে গড়ে ৩২ হাজার ৪২২ টাকা আয় করে। প্রতি প্ররিবারে চারজনের সামান্য বেশি সদস্য ধরে মাথাপিছু আয় দাঁড়ায় ৭ হাজার ৬১৪ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com