1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করা হবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০.৫৪ পিএম
  • ২৮৩ Time View

দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকলে ভারত থেকে আমদানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও বৈশ্বিক বিষয়াবলি বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল মিস হেলেনা কনিগের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাজারে পেঁয়াজের দাম অল্প কিছুদিনের ব্যবধানে অনেক বেড়েছে, এ বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘দাম যদি এভাবে বাড়তে থাকে, তাহলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশি পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানি কমিয়ে দেয়া হয়েছে। বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পেঁয়াজের দাম বাড়তে থাকে, তাহলে আমদানি করা হবে।’

তেলের দাম কমানো হবে কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তেলের দাম মূলত ভ্যাট প্রত্যাহারের কারণে বেড়েছে। শুল্কছাড় অব্যাহত রাখার জন্য আমরা মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা তা করেনি। যার জন্য তেলের দাম বেড়েছে।’

তবে প্রয়োজনে আবারও চিঠি দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সামনে বাজেট আছে, এটি নিয়ে আমরা কাজ করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com