1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ডিজিটাল বিজ্ঞাপনে ১৫ শতাংশ কর কর্তনের নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৬.৩৯ পিএম
  • ২৫১ Time View

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় নিজ দেশে নিতে ফেসবুক-ইউটিউবের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া ‘টেলিভিশন-রেডিও’ থেকে পাওয়া আয় নিতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ২০ শতাংশ কর দিতে হবে; ব্যাংকগুলো তা কেটে নিবে।

সোমবার (৮ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় রেমিট্যান্স আকারে অনিবাসী প্রতিষ্ঠানের কাছে পাঠাতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ২০ শতাংশ কর কেটে রাখতে হবে। বিদেশে অর্থ পাঠানোর সময়ে ‘ডিজিটাল মার্কেটিং’ ক্যাটাগরিতে ১৫ শতাংশ ও ‘এডভারটাইজিং ব্রডকাস্টিং’ ক্যাটাগরিতে ২০ শতাংশ হারে কর কেটে নিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে উল্লেখ করা হয়, ‘অনিবাসী প্রতিষ্ঠানের রেমিট্যান্স পাঠাতে ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আগামী জুন পর্যন্ত ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করতে পারবে না।’

এতদিন ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠানোর সময়ে ভিন্ন ভিন্ন হারে কর কেটে নিতো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন ও কনটেন্ট-এর ধরন অনুযায়ী নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে এনবিআর।

‘ডিজিটাল মার্কেটিং’ বিষয়ে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনও বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনও বিজ্ঞাপন প্রচার বা কোনও কনটেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে। কোনও টেলিভিশন বা রেডিও চ্যানেলে প্রচারিত কোনও কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না।

‘অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং’-এর বিষয়ে বলা হয়েছে, কোন টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনও বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে। ইন্টারনেট ব্যবহার করে কোনও বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যম বা ওয়েবসাইটে কোনও বিজ্ঞাপন প্রচার বা কোনও কন্টেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com