1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আগুনে পুড়ল ৪০ দোকান

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ১০.২৯ পিএম
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজার। এতে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (০৮ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

কেংড়াছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সোমবার আনুমানিক বেলা ১টার দিকে মোছাদ্দেকের চায়ের দোকান থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ী ও স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর একটি দল যোগ দেয়। সবার প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ কেউ বলছে চায়ের দোকানের চুলা থেকেই আগুন লেগেছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে ৪০টি দোকান পুড়ে প্রায় ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কী পরিমাণ দোকান পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। রিপোর্ট পেলে দোকানের সংখ্যা ও ক্ষতির পরিমাণ বলা যাবে।’

তিনি আরও বলেন ‘অগ্নিকাণ্ডের বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে জানানো হয়েছে। তারা আগামীকাল পরিদর্শনে আসবেন। তখন ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com