1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

মঞ্চে হেনস্তার শিকার অরিজিৎ সিং

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ৭.১১ পিএম
  • ২৮০ Time View

সম্প্রতি আওরঙ্গবাদে গানের অনুষ্ঠানের মঞ্চে হেনস্তার শিকার হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এ ঘটনায় হাতে গুরুতর চোট পেয়েছেন গুণী এ শিল্পী।

নিজের প্রতিভা আর সুরেলা কণ্ঠের জাদুতে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন এ সংগীতশিল্পী। আর সেই খ্যাতিরই এবার বিড়ম্বনা দিতে হলো অরিজিৎকে।

আওরঙ্গাবাদে গানের অনুষ্ঠানের মঞ্চে যখন অরিজিৎ গান গাইছিলেন তখন ভক্তরা প্রিয় শিল্পীকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি।

শিল্পীর হাত ধরে টানাটানি শুরু করেন ভক্তরা। আর তাতেই ঘটে বিপত্তি। ভক্তদের টানাটানিতে বেকায়দায় পড়েন শিল্পী। আর তাতেই ডান হাতে গুরুতর চোট পান তিনি।

ওই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে অরিজিৎকে মঞ্চেই দেখা গেছে অসুস্থ হতে। ভক্তদের টানাটানি থেকে নিজেকে সরিয়ে নেয়ার পরও শিল্পীর হাত সোজা করতে পারছিলেন না, তার হাত কাঁপছিল।

হাতে গুরুতর চোঁট পাওয়ার পরও ভক্তদের সঙ্গে অরিজিৎকে মার্জিতভাবে কথা বলতে গেছে।  এমন ঘটনার পরেও পারফর্ম করা বন্ধ করতে চাননি অরিজিৎ। তার কথায়, আমি তো এখানে পারফর্ম করতেই এসেছি। আমি আমার সব ভক্তের কাছে যাব। আমি এখানে উপস্থিত শ্রোতাদের ভালোবাসি। প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে যাব আমি।

ওই গানের আসরে আঘাত পেয়ে শেষ পর্যন্ত ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হয় অরিজিৎ সিংয়ের হাতে। মঞ্চেই প্রাথমিক চিকিৎসা হয় গায়কের। এদিকে নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে অরিজিতের গান শুনে দর্শকরা অনেক আবেগী আর উত্তেজিত হয়েছে।

-আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com