1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

প্রাণীর প্রতি সহিংসতা রোধে প্রাণী কল্যাণ আইন সংশোধনের দাবি

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩, ৯.২১ পিএম
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণীর প্রতি সহিংসতা রোধে ও অপরাধীদের শাস্তি নিশ্চিতে বর্তমানে দেশে প্রচলিত ‘প্রাণী কল্যাণ আইন-২০০৯’ সংশোধনের দাবি জানিয়েছে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার সোসাইটি’।

শনিবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় পশু-প্রাণীর পুনর্বাসন, উদ্ধার ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান আফজাল খান বলেন, এ পৃথিবীতে মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি অন্য প্রাণীদেরও আছে। অথচ আমাদের অনেকে প্রতিনিয়ত প্রাণীদের ওপর অত্যাচার করে। এমনকি তাদের মেরে ফেলার মতো নিষ্ঠুর কাজও করে। প্রাণীর প্রতি সহিংসতা রোধে আমাদের দেশে প্রচলিত আইন রয়েছে। কিন্তু সেটি অ-আমলযোগ্য অপরাধ হওয়ায় প্রণীর প্রতি সহিংসতা বন্ধ করা যাচ্ছে না। বরং দিন দিন বেড়েই চলেছে।

তিনি বলেন, শুধু যে রাস্তা-ঘাটে প্রাণীদের কারণে অকারণে নির্যাতন করা হয়, তা নয়। আমাদের মতো যারা প্রাণীদের ভালোবাসে তারা এসব অবলা প্রাণীদের দেখাভাল করতে গেলে, বা খাবার দিতে গেলে অনেকে বাধা দে, আক্রমণ করে। তারা বলে প্রাণীদের খাবার দিলে রাস্তা নোংরা হয়। অনেকে ভালোবেসে বাসায় বিভিন্ন প্রাণী পালেন। কিন্তু সেটাও অনেকে পছন্দ করে না। জোর করে ফেলে দিতে চায় বা মেরে ফেলতে চায়।

তাই প্রাণীর প্রতি সহিংসতা রোধে ‘প্রাণী কল্যাণ আইন-২০০৯’ সংশোধন ও শক্তিশালী করা প্রয়োজন। যাতে কেউ এ অবলা প্রাণীদের ওপর অত্যাচার-নির্যাতন করতে না পারে।

মানববন্ধনে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার সোসাইটি’র উদ্ধারকারী দলের সদস্য তাহমিদ, হাসিব, হৃদয়, মুনিয়া, শাফিমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

গত এক যুগ ধরে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার সোসাইটি’র স্বেচ্ছাসেবীরা প্রাণীদের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রাণীদের পুনর্বাসন ও উদ্ধারে কাজ করে যাচ্ছে। ২০১৯ সালে সংগঠনটি জাতীয় সেবা ৯৯৯ এ যুক্ত হয়ে দিন-রাত কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com