1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৩.৩০ পিএম
  • ২৬৫ Time View

প্রথমবারের মতো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অজয় বাঙ্গা। আগামী ২ জুন তিনি দায়িত্ব নিবেন।

স্থানীয় সময় বুধবার (৩ মে) বিশ্বব্যাংকের বোর্ড অফ গভর্নররা মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজয় বাঙ্গাকে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব দাতা সংস্থাটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন।

ভারতীয়-আমেরিকান ৬৩ বছর বয়সি অজয় বাঙ্গা বেড়ে উঠেছেন ভারতে। এক দশকের বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালে তিনি মাস্টারকার্ড থেকে অবসর নেন। তার সময়ে মাস্টারকার্ডের মুনাফা ব্যাপকভাবে বাড়ে। এর সুবাদে বাঙ্গার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বিখ্যাত ভারতীয়-আমেরিকান নির্বাহীতে পরিণত হন।

মাস্টারকার্ডে যোগ দেওয়ার আগে বাঙ্গা এক দশকের বেশি সময় ভারতে সিটিগ্রুপ ও নেসলেতে চাকরি করেছেন।

অজয় বাঙ্গার বাবা ছিলেন আর্মি জেনারেল। তিনি বেড়ে উঠেছেন ভারতের বিভিন্ন শহরে। এর সুবাদে নিজেকে প্রায় সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারেন বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পর অজয় বাঙ্গা ‘ব্যাংকের বাইরে’ থাকা বিশ্বজুড়ে ৫০০ মিলিয়ন মানুষকে আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ হন।

২০০০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাঙ্গা। ওই সময় তার আয় যথেষ্ট হলেও ক্রেডিট রেকর্ড না থাকায় তার পক্ষে একটি সেলফোন কেনাও কঠিন ছিলো। ওই সময় বাঙ্গার নিজেকে ‘আর্থিকভাবে বিচ্ছিন্ন’ মনে হয়েছিলো।  এই অনুভূতি থেকেই তিনি আর্থিক ব্যবস্থা নিয়ে কাজ করতে অনুপ্রাণিত হন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তার মেয়াদ শেষ হওয়ার আগেই, আগামী জুনে পদত্যাগ করবেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০২৪ সালের এপ্রিলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com