1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠানের দাবি জাতীয় স্বাধীনতা পার্টির

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ২৬৫ Time View


নিজস্ব প্রতিনিধিঃ অসাংবিধানিক উপায়ে নয় সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দাবি জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

৩ মে বুধাবার বিকাল ৫ টায় ঝিনাইদহ মুজিব চত্বরের আমন্ত্রণ হোটেল এন্ড রেস্টুরেন্টে  জাতীয় স্বাধীনতা পার্টির ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত “সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা”য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মিজানুর রহমান মিজু বলেন, জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি। অসাংবিধানিক উপায়ে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে দেয়া হবে না। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোকাবেলা করা হবে।

তিনি বলেন, দুই—একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাতেও জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। জাতীয় স্বাধীনতা পার্টি নিবন্ধন পেলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এবং নির্বাচনকে অর্থবহ করে তুলবে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবিএম শাহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ জুয়েল বিশ্বাস, ৬নং গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বিশ্বাস, ঝিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, আজমত আলী, আলমগীর হোসেন, হুমায়ুন কবির ও মিলন বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com